
নিরাপদ খাদ্য নিশ্চিতে রমজান থেকে ডিএনসিসির ১০টি অঞ্চলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রি করলে রেস্টুরেন্টগুলোকে জরিমানা করা হবে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।
ডিএনসিসি এলাকায় ১০০টি ভ্রাম্যমাণ ফুডকোর্টের গাড়ি নামানো হবে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘এই গাড়িগুলোতে হিজড়া, বিধবা, অসহায় নারীদের জন্য খাবার দেওয়া হবে। এসব গাড়িতে কিউআর কোড থাকবে। এর মাধ্যমে আমরা দেখব, তারা কীভাবে খাদ্য তৈরি করে। এটা সফল হলে আরও ১০০টি রাস্তায় ভ্রাম্যমাণ ফুডকোর্টের গাড়ি দেওয়া হবে। এভাবে মানসম্মত খাবার নিশ্চিত করতে চাই।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানের সভাপতিত্বে নিরাপদ খাদ্য নিশ্চিতে আয়োজিত এই কর্মশালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরে আলোকপাত করা হয়, যেখানে খাবারের প্যাকেট সাপ্লাই করার সময় প্যাকেটে স্ট্যাপলার ব্যবহার না করা, একই তেল বারবার ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি না করা, মেয়াদোত্তীর্ণ খাবার নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করে সঠিকভাবে ফেলাসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।
রমজানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ইফতার প্রস্তুতকরণ ও বিপণনে জড়িত ব্যবসায়ীদের নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক এই কর্মশালার আয়োজন করে ডিএনসিসি। কর্মশালাটি চারটি ভাগে করানো হবে। আজ প্রথম দফার কর্মশালায় উপস্থিত ছিলেন মিরপুর, মোহাম্মদপুর ও কারওয়ান বাজারের কিছু রেস্টুরেন্টের মালিক, কর্মচারী ও ম্যানেজাররা।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে