
রাজধানীর কদমতলীর ডিপটি গলি থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তাররা হলেন— শ্যামল সাহা (৩০), বিষ্ণু সরকার (২৪), মো. সুজন (২৭) ও মো. মাসুম (২৫)। এ সময় তাদের হেফাজত থেকে দুটি সুইচ গিয়ার চাকু, একটি ছোরা, একটি রডসহ ঘটনাস্থল থেকে চারটি রড উদ্ধার করা হয়।
কদমতলী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে কিছু লোক ডিপটি গলিতে দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশে অবস্থানের খবর টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। আরও কয়েকজন পালিয়ে যায়। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
গ্রেপ্তারদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু হয়েছে। সম্প্রতি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পৃথকভাবে তৈরি করা খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধীদের তালিকা তৈরি করে। এসব অপরাধীকে গ্রেপ্তারে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)...
৩২ মিনিট আগেবাগেরহাটের ফকিরহাটে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তিন বছর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জরিপে উপজেলায় প্রায় ৫০ ভাগ গভীর-অগভীর নলকূপের পানিতে সহনীয় মাত্রার ১০ গুণ বেশি পর্যন্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। কিন্তু এরপর সরকারি উদ্যোগে নিরাপদ পানির কোনো ব্যবস্থা করা হয়নি।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো চিকিৎসক এবং ওষুধশূন্য। পরিবার কল্যাণ পরিদর্শিকার মৌখিক পরামর্শ দিয়েই চলছে উপজেলার ৯টির মধ্যে আটটি স্বাস্থ্যসেবা। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন চরাঞ্চলের হতদরিদ্র মানুষ।
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ‘মূল হোতা’ কে বা কারা, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে পরপর দুটি পোস্ট করেন হাদির ভাই ওমর বিন হাদি। যেটি ঘিরে আরও তুঙ্গে উঠেছে তর্ক–বিতর্ক!
২ ঘণ্টা আগে