কিশোরগঞ্জে চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা। আজ বুধবার সকাল ১১টায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মুক্ত মঞ্চে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন গ্রাম পুলিশের দফাদারের বেতন ৭ হাজার টাকা এবং মহল্লাদারের বেতন ৬ হাজার ৫০০ টাকা। এই বেতনের অর্ধেক স্থানীয় সরকার মন্ত্রণালয় আর বাকি অর্ধেক ইউনিয়ন পরিষদের ফান্ড থেকে দেওয়ার কথা। কিন্তু ইউনিয়ন পরিষদ বরাবরই বেতন দিতে ব্যর্থ হয়। বর্তমানে ঊর্ধ্বগামী দ্রব্যমূল্যের বাজারে এ স্বল্প বেতনে পরিবার পরিজন নিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য। তাই চাকরি জাতীয়করণের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তারা গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন-সংগঠনের জেলা শাখার সভাপতি মুজিবুর রহমান, যুগ্ম-মহাসচিব মো. আবুল হাসেমসহ জেলায় বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশের সদস্যবৃন্দরা।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৫ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪১ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে