Ajker Patrika

তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ২১: ৪০
তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। আর এই বিষয়ে রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় তফসিল স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আদেশ প্রার্থনা করা হয়েছে আবেদনে। 

আইন মন্ত্রণালয়ের দুই সচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, সংসদ সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে রিটে বিবাদী করা হয়েছে। 

রিটে যুক্তি হিসেবে বলা হয়, এখনো একাদশ সংসদ বহাল আছে। আর সংসদ বহাল রেখে নির্বাচন অসাংবিধানিক। কারণ, ২৫ জানুয়ারি নির্বাচন হলে দুটি সংসদ হবে। এর আগে মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছাতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান এই আইনজীবী। এ ছাড়া প্রধান বিরোধী দল না আসা এবং সারা দেশে হরতাল-অবরোধ চলায় এই অবস্থায় নির্বাচন হতে পারে না বলে মনে করেন রিটকারী আইনজীবী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত