নরসিংদীর রায়পুরায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার মরজাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বটিয়ারা গ্রামের মান্নান কাজীর বাড়ির পাকা রাস্তা থেকে চাঁন মিয়ার দোকান পর্যন্ত ৯৩০ মিটার রাস্তা পাকাকরণে এই অনিয়মের অভিযোগ উঠেছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, ইটভাটার পরিত্যক্ত ইটের কংক্রিট দিয়ে কাজ চলছে। স্থানীয় যুবক রাসেল মিয়া বলেন, 'এর চেয়ে জমির শুকনো মাটিও অনেক ভালো। এত নিম্নমানের কাজ বেশি দিন টিকবে না।'
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি বলেন, 'যে ইট দিয়ে রাস্তা করা হচ্ছে, এখান দিয়ে গাড়ি চলতে পারবে কি না, সন্দেহ। রাস্তায় যে ইট ব্যবহার করা হচ্ছে, তাতে এই মৌসুমেই রাস্তা নষ্ট হয়ে যাবে। রাস্তার কাজে ভালো মানের কংক্রিট ব্যবহার ও তদারকির দাবি জানাচ্ছি।'
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান ছোঁয়া এন্টারপ্রাইজ ৯৩০ মিটার রাস্তা ৭৬ লাখ টাকা প্রাক্কলিত মূল্যে কাজটি পায়। কাজটির মেয়াদকাল চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ছোঁয়া এন্টারপ্রাইজের ঠিকাদার আশিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শামীম ইকবাল মুন্না বলেন, 'কয়েক দিন কাজ বন্ধ ছিল। নতুন করে কাজ শুরু করা হয়েছে। বিষয়টি আমার জানা ছিল না। ঠিকাদারকে ফোনে নিম্নমানের কংক্রিট সরানোর কথা বলে দিয়েছি। ভালো মানের কংক্রিট দিয়ে কাজ করার জন্য ঘটনাস্থলে একজন প্রকৌশলীকে পাঠানো হবে।'

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে