
ঢাকায় আসন্ন বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই। তবে পুলিশের কঠিন চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান মো. হারুন অর রশীদ।
আজ রোববার সকালে রাজধানীর মিন্টো রোড ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ এ কথা বলেন।
চেকপোস্ট ও অভিযানের বিষয়ে ডিবির প্রধান বলেন, ‘এটা পুলিশের রুটিন কাজ। পাশাপাশি আদালতের পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারেও পুলিশের নিয়মিত কাজ চলমান থাকবে।’
হারুন অর রশীদ বলেন, ‘প্রতিদিন অনেক বহিরাগত ঢাকায় আসে। তারা এসে বিভিন্ন অপরাধ করে। রাজধানীতে অনেক কেপিআইভুক্ত স্থাপনা রয়েছে, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং কেউ যাতে নাশকতা করতেনা পারে, সে জন্য চেকপোস্ট বসানো হয়। এটা পুলিশের রুটিন কাজ। এটা পুলিশ সব সময় করে। অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনার কারণে ঢাকায় মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারছে। অপরাধ কমে আসছে।’
অপর এক প্রশ্নের জবাবে গোয়েন্দা শাখার প্রধান বলেন, ‘ঢাকা শহরে একসময় একাধিক রাজনৈতিক দল সমাবেশ করতে পারত না। কিন্তু বর্তমানে একই দিনে তিন-চারটি সমাবেশ হচ্ছে, প্রতিটি সমাবেশস্থলে পুলিশ নিরাপত্তা দিচ্ছে।’
গোয়েন্দা শাখার প্রধান বলেন, ‘অতীতে বড় বড় সমাবেশ হয়েছে, কোথাও কোনো নাশকতার ঘটনা ঘটেনি। আগামী ২৮ অক্টোবর কোনো নাশকতার আশঙ্কা নেই। আমরা আশা করি কোনো কিছু ঘটবে না। ডিএমপি কমিশনারের অনুমোদিত সমাবেশে আমরা পর্যাপ্ত নিরাপত্তা দেব। আমরা আশ্বস্ত করতে চাই, ঢাকায় আমাদের চেকপোস্ট চলবে, অভিযান চলবে, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে আমাদের রুটিন কাজও চলমান থাকবে।’

হাজার হাজার কিলোমিটার দূরের দেশ নেদারল্যান্ডস। ভিন্ন ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রা সত্ত্বেও মানবতার টানে বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে ছুটে এসেছেন একদল বিদেশি নাগরিক। প্রতিবন্ধীদের জন্য একটি স্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে তোলার মহৎ উদ্দেশ্যে স্থানীয় মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে...
১০ মিনিট আগে
প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি গোমস্তাপুর উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীর পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হয়। তার শিক্ষাজীবন যাতে আর্থিক সংকটে থেমে না যায়, সে জন্য প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
২১ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলার নৈহাটি বাজারে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৪৫টি মোটরসাইকেলের টায়ার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আকিকুল ইসলাম (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে।
৩৯ মিনিট আগে
নওগাঁ শহরের দয়ালের মোড়ে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের চাপায় আ ত ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।
১ ঘণ্টা আগে