
দেশের সাংবাদিক এবং সাংবাদিকতা পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন ও মর্যাদাহানির জন্যই জাতীয় প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে এক সমাবেশে সাংবাদিক নেতারা এ কথা বলেন।
সমাবেশে বক্তারা বলেন, এই ব্যাংক হিসাব তলব সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটা অপচেষ্টা। সরকার ব্যাংক হিসাব চাইলে সাংবাদিক নেতারা জনগণের সামনেই তা পেশ করবেন। কিন্তু চিঠি দিয়ে এ হিসাব চাওয়ার মাধ্যমে সাংবাদিক ও তাঁদের পেশার মর্যাদাহানি করা হয়েছে। একটা গোষ্ঠী সব সময় স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা সৃষ্টির অপচেষ্টা চালানোর কাজে সিদ্ধহস্ত। যেকোনো মূল্যে এদের অপচেষ্টা রুখে দেওয়ার জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় সাংবাদিক নেতারা ব্যাংক হিসাব তলবের চিঠি প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান খান বলেন, এ ঘটনার সঙ্গে দুর্নীতিগ্রস্ত আমলা চক্র জড়িত থাকতে পারে। আমরা এর আগেও দেখেছি, রাজনীতিবিদদের সঙ্গে তাদের ঝামেলা হয়েছে। একটা অংশ সাংবাদিকদের রাষ্ট্রের প্রতিপক্ষ করার অপতৎপরতা চালানোর চেষ্টা চালাচ্ছে। এই সমাবেশের মাধ্যমে আমরা তাদের সতর্ক করে দিচ্ছি।
সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে