রাজধানীর মোহাম্মদপুর, সবুজবাগ ও কেরানীগঞ্জ এলাকা থেকে পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন—মো. ইকবাল মাহমুদ (৪১), মো. মনির হোসেন মৃধা (৫৯) ও ফরহাদ মোল্লা।
আজ রোববার ও গতকাল শনিবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি এনায়েত কবির শোয়েব।
তিনি জানান, গতকাল শনিবার রাজধানী ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক ও প্রতারণা মামলায় ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত ও ৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মনির হোসেন মৃধাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ইকবাল মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
এছাড়াও র্যাব-১০ এর অপর একটি দল রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক ১ মাসের কারাদণ্ড ও ৯২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ফরহাদ মোল্লাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের বরাত দিয়ে র্যাব জানায়, তাঁরা নিজদের আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
২ ঘণ্টা আগে
বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করে সুইটমিট, ফারমেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চাঁদপুরের দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে পরিবারের সাত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে ওই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামের ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও জমির দলিলপত্র নিয়ে যায়
৩ ঘণ্টা আগে