ফরিদপুরে এক সাংবাদিক (প্রতিবেদক) ও তাঁর পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সালথা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সালথা প্রতিনিধি হাসান মোল্যার পরিবারে নামে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই প্রতিবেদক।
সাংবাদিক হাসান মোল্যা জানান, গত ৩ জানুয়ারি দুপুরের তাঁকে তাঁর বাড়ির সামনে এসে আসামিরা তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের করতে হুমকি দেয়। নইলে তাঁকে ও তাঁর পরিবারের যে কাউকে পেলেই খুন করে লাশ গুম করে ফেলবে।
তিনি বলেন, ‘এর পর থেকে এতে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ঘটনায় সালথা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি যার জিডি নম্বর ২৪৬।’
এর আগে গত বছরের ১৩ নভেম্বর পূর্ব শত্রুতার জের ধরে হাসান মোল্যার ওপর অতর্কিত হামলা চালায় আহম্মাদ মোল্যার ছেলে রুবেল মোল্যা, জুয়েল মোল্যা, নাঈম মোল্যা ও এরশাদ মোল্যা ও অজ্ঞাত কয়েকজন। এতে হাসান মোল্যার ভাই শফিকুল মোল্যা ও ফারুক মোল্যা গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে যায়।
পরে পুলিশের অভিযানে আসামিদের বাড়ি থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ১৬ নভেম্বর সালথা থানায় উল্লেখিত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তার ১ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। এতে আসামি পক্ষ আরও ক্ষিপ্ত হয়ে গত ১৯ ডিসেম্বর হাসান মোল্যার পরিবারের ৬ জনকে আসামি করে কোর্টে পাল্টা মামলা দায়ের করেন।
এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ আনিসুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে