নগরবাসীর জন্য নববর্ষের উপহার হিসেবে সাতটি পার্ক ও মাঠ উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) । আজ শনিবার রাজধানীর শ্যামলী পার্কে সংস্কার করা ‘সাতটি পার্ক ও মাঠের শুভ উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসির মেয়র এ কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘নগরবাসীর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় নববর্ষের উপহার হিসেবে সাতটি পার্ক ও মাঠ উন্মুক্ত করে দেওয়া হলো। এগুলো আপনাদেরই পার্ক। আপনাদেরই এই পার্ক ও মাঠগুলোকে দেখে রাখতে হবে। মাঠগুলোকে আপনারা সন্তানের মতো ভালোবাসবেন এটা আমার অনুরোধ।’
ডিএনসিসি মেয়র জানান, ‘শিশু-কিশোর, যুবক, বৃদ্ধ সকল বয়সের মানুষ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষসহ সকলের সুবিধার কথা বিবেচনা করেই এই পার্ক ও মাঠের নকশা প্রণয়ন করা হয়েছে। মাঠে রয়েছে শিশু ও বড়দের আলাদা খেলার জায়গা, নারীদের বসার সুব্যবস্থা, বসে খেলা উপভোগ করার জন্যও রয়েছে গ্যালারি। এলাকাবাসীর চাহিদার ভিত্তিতেই এই পার্ক ও মাঠের নকশা প্রণয়ন করা হয়েছে। এই মাঠে কখনো যেন পানি না জমে এই ব্যবস্থা রাখা হয়েছে। এমনভাবে করা হয়েছে যেখানে ক্রিকেট ও ফুটবল দুটি খেলাই খেলা যাবে।’
এ সময় তিনি ডিএনসিসির কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে এই পার্ক ও মাঠ রক্ষণাবেক্ষণের জন্য ব্যবস্থাপনা কমিটি করার নির্দেশনা প্রদান করেন। উদ্বোধন করা সাতটি পার্ক ও খেলার মাঠ হচ্ছে শ্যামলী পার্ক, ইকবাল রোড পার্ক, হুমায়ুন রোড পার্ক, বনানী ব্লক-সি পার্ক, বারিধারা পার্ক, বনানী ব্লক-এফ পার্ক, রায়ের বাজার বৈশাখী খেলার মাঠ। উদ্বোধন শেষে মেয়র অতিথিদের সঙ্গে নিয়ে শ্যামলী পার্কে বৃক্ষরোপণ করেন এবং পুরো পার্কটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে পার্কের বিভিন্ন স্থাপনা ও খেলার সরঞ্জামগুলো ঘুরে দেখেন।
অনুষ্ঠানে ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য মো. সাদেক খান বলেন, ‘আমাদের ছেলে-মেয়েদের জন্য এই পার্ক ও মাঠগুলো খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক সুবিধা সংবলিত পার্ক ও মাঠগুলো পেয়ে আমরা সত্যি আনন্দিত। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমরা সব সময় ডিএনসিসির পাশে আছি।’
ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি স্থপতি ইকবাল হাবিব প্রমুখ।

রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নত করতে অনুমোদনহীন আন্তজেলা নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে এসব কাউন্টার অপসারণ না করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা...
১১ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ছবি দেখিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রিয়াদ বিন সেলিম (৪০)। গতকাল শনিবার দিবাগত রাতে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে হত্যার অভিযোগে করা মামলায় অভিযোগপত্রভুক্ত (চার্জশিটভুক্ত) দুই আসামিকে জামিন দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির...
১৭ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীর সবুজ বিদ্যাপিঠ স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে চড়থাপ্পড় ও কিল-ঘুষি মেরে জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতির নামের তালিকাকে কেন্দ্র করে এ হামলা চালায় দুর্বৃত্তরা।
২০ মিনিট আগে