
চলচ্চিত্রের উন্নয়নে শিল্পীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে কাজ আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
খালিদ মাহমুদ বলেছেন, ‘চলচ্চিত্রে কে কত ভালো অভিনয় করতে পারে, সেটি নিয়ে আগে চলচ্চিত্রের অভিনেতাদের মধ্যে প্রতিযোগিতা হতো; এখন চেয়ার দখল নিয়ে প্রতিযোগিতা হয়। চলচ্চিত্রের আবেদন কমে যায়নি। আরও বেশি গতিশীল হয়ে কাজ করতে হবে। দ্বন্দ্ব কমিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে।’
প্রতিমন্ত্রী আজ শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) অনুষ্ঠানে এসব কথা বলেন।
সংগঠনের প্রতিষ্ঠার ৫৫ বছর উদ্যাপন উপলক্ষে বাচসাস আজ আলোচনা সভা, বাংলা নববর্ষ উদ্যাপন ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘ভালো চলচ্চিত্র একটি সমাজ ও দেশকে পরিবর্তন করতে পারে। মহান মুক্তিযুদ্ধে চলচ্চিত্রের ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্যান্য সেক্টরের মতো চলচ্চিত্র সেক্টরও ভালোভাবে এগিয়ে যাবে। বাচসাসের পুরস্কার আগে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন এর আবেদন অনেকটা কমে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলচ্চিত্র সেক্টর আবার ঘুরে দাঁড়াবে।’
চলচ্চিত্র সেক্টরকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ নিয়েছেন উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘এফডিসির আধুনিকায়ন করেছেন (প্রধানমন্ত্রী)। সরকারি প্রচেষ্টায় জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হল চালু হবে। সরকারি অনুদানে সিনেমা তৈরি হচ্ছে। সেগুলো মানুষের মন জয় করেছে। চলচ্চিত্রে দর্শক কমেনি। চলচ্চিত্রের মান অনেকটা কমে গেছে। দর্শকদের আগ্রহ আছে। আমাদের চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রে দলাদলি আছে। দলাদলি থাকলে ভালো কিছু হবে না। দলাদলি কমাতে হবে।’
বাচসাসের সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজের (একাংশ) সভাপতি ওমর ফারুক, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মোল্লা জালাল, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার এবং বাচসাসের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
৫ মিনিট আগে
তাঁদের উপস্থিতি বুঝতে পেরে রকি হোসেনসহ তাঁর আরও ১০-১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয়রা তাঁদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের এক নেতাকে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিছুদিন আগে ঢাকা বিমানবন্দরে তিনজন ছিনতাইকারী মিলে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাই করা হয়েছে। তাঁরা যখন ছিনতাই করেছিল তখন বলেছে-আমরা আওয়ামী লীগের লোক, দিয়ে দাও-না হলে শেষ করে দেবো! কিন্তু যখন ধরা পড়ে, তখন দেখা যায়-সবগুলো বিএনপির লোক! এরা গুপ্ত! এরেই বলে গুপ্ত! যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে...
১ ঘণ্টা আগে