
জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের বর্তমান আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত চৌধুরীকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। আটক ডা. রাফাত চৌধুরী নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক। সম্প্রতি যেসব তরুণ হিজরত করেছেন, তাঁদের সমন্বয়ক ছিলেন তিনি। আজ বুধবার দুপুরে সিলেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। তাঁদের দেওয়া স্বীকারোক্তিতে রাফাতকে আটক করা হয়েছে। যেসব তরুণ হিজরতের নামে বাড়ি ছেড়েছেন, রাফাত তাঁদের সমন্বয় করেছেন। এর আগেও তিনি এ কাজ করেছেন। আমরা সঠিক তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছি। তাঁকে ঢাকায় আনা হচ্ছে।’
পুরান ও নতুন জঙ্গি সংগঠনের সঙ্গে রাফাতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ঢাকায় এনে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
এর আগে ১ নভেম্বর রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সেজাদুল ইসলাম সাহাব তানিম ওরফে ইসা ওরফে আরাফাত ওরফে আনোয়ার ওরফে আনবির (২৪), মো. জাহিদ হাসান ভূঁইয়া (২১) ও সৈয়দ রিয়াজ আহমদ (২২)। তাঁদের তিনজনকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে ডা. রাফাতকে গ্রেপ্তার করা হয়।
আরসার সঙ্গে রাফাতের সংশ্লিষ্টতা
জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম সিলেট আঞ্চলিক সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন ডা. রাফাত। ২০২১ সাল থেকে আরসা এবং আরএসওয়ের সঙ্গে যোগাযোগ রাখার তথ্য পেয়েছে সিটিটিসি। তিনি বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তের পাহাড়ি এলাকায় আরসা নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেন। ২০২১ সালের জুলাই মাসে রাফাত ১৫ তরুণকে নিয়ে মিয়ানমারের আরকান রাজ্যে যাওয়ার জন্য হিজরত করেন।
সিটিটিসি সূত্র জানিয়েছে, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকারকে হত্যার পরিকল্পনাও করেন তিনি। সিলেটের একটি মসজিদে এ নিয়ে কয়েক দফা বৈঠকও করেন।
সিটিটিসির প্রধান আসাদুজ্জামান বলেন, ‘যেসব তরুণ নিখোঁজ হয়েছেন, রাফাত তাঁদের বাড়ি ছাড়তে ভূমিকা রেখেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে আরও কিছু তথ্য পাওয়া যাবে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১৬ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে