
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের রোজ মেরিনার্স নামের ছয়তলা মার্কেট-কাম-আবাসিক ভবনকে অগ্নি নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এনএসআইয়ের সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল রোজ মেরিনার্স মার্কেট পরিদর্শন করে।
এ সময় ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার, এনএসআইয়ের সদস্যরাসহ ওয়াসা, তিতাস গ্যাস ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের প্রতিনিধি ওয়্যারহাউস ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার বলেন, ভবনটিতে দুটি বেসমেন্ট রয়েছে, যার একটিতে দোকান বসানো হয়েছে। ভবনটির দুই তলা পর্যন্ত মার্কেট এবং তৃতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আবাসিক। ভবনটির মার্কেট অংশে ৫০০ দোকান আছে, যেখানে বিপুল মানুষের সমাগম হয় এবং আবাসিক অংশে ১৪০টি পরিবার বসবাস করে। ভবনটির বেসমেন্ট, মার্কেট ও আবাসিক অংশে অধিক অগ্নিঝুঁকি থাকার পরেও সেখানে অগ্নিনিরাপত্তার সন্তোষজনক ব্যবস্থা নেই। অগ্নিনিরাপত্তার দিক থেকে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
অধীর চন্দ্র হাওলাদার আরও বলেন, আইন অনুযায়ী অগ্নিনির্বাপণ ও অগ্নি নিরাপত্তামূলক ব্যবস্থা স্থাপনের মাধ্যমে অগ্নিঝুঁকি কমানো গেলে ভবনটি ঝুঁকিমুক্ত ঘোষণা করা যাবে।

নেত্রকোনা সদরে ব্যাটারিচালিত ভ্যানের কার্টনে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় রুজেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
১ সেকেন্ড আগে
আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর মারা গেছেন স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। আজ বৃহস্পতিবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
১২ মিনিট আগে