
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডাকাতিকালে এক যুবককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) বিকেলে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসপি মো. মিজানুর রহমান এ কথা বলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোটালীপাড়া উপজেলার চোরখুলী গ্রামের আতাউর শেখের ছেলে সামিউল শেখ (৩৫), একই উপজেলার আশুতিয়া গ্রামের সোহরাফ খানের ছেলে মো. মোরশেদ খান ওরফে কামাল (৪০) এবং একই উপজেলার চোরখুলী গ্রামের রহম ভূঁইয়ার ছেলে শওকত ভূঁইয়া (৫০)।
সংবাদ সম্মেলনে এসপি জানান, তাঁরা ঋণের টাকা জোগাড় করতে গিয়ে ডাকাতির পরিকল্পনা করেন। সে অনুযায়ী তৃতীয়বারের চেষ্টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামে ডাকাতির সময় বাড়ির মালিক পল মজুমদারের ছেলে প্রিয়াস মজুমদারকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত পাঁচজনের মধ্যে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সামিউল শেখ ও মো. মোরশেদ ওরফে কামালকে শুক্রবার আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। শনিবার বিকেলে অপর আসামি শওকত আলী ভূঁইয়াকে আদালতে হাজির করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, ১১ মার্চ হত্যা ও ডাকাতির ঘটনার দিন নিহত প্রিয়াসের বাবা পল মজুমদার খোকন বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ১২ মার্চ নিজ বাড়ি থেকে সামিউল শেখ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে বাগেরহাট জেলা থেকে গ্রেপ্তার করা হয় মো. মোরশেদ ওরফে কামাল নামের আরও একজনকে। ১৪ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাঁরা। সর্বশেষ শুক্রবার (১৪ মার্চ) রাতে গোপালগঞ্জ শহর থেকে চুরিসহ ১১ মামলার আসামি শওকত আলী ভূঁইয়াকে গ্রেপ্তার করে শনিবার আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সারোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ মো. আনসার উদ্দিন উপস্থিত ছিলেন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে