Ajker Patrika

কুমিল্লায় রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

 কুমিল্লা প্রতিনিধি 
কুমিল্লায় রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার
বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টার মাথায় কুমিল্লায় সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা। তিনি কুমিল্লা নগরীর পানপট্টি এলাকার সুশীল বৈরাগীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।

পরিবার সূত্রে জানা গেছে, চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে শুক্রবার রাতে কুমিল্লার উদ্দেশে রওনা হন বুলেট বৈরাগী। সর্বশেষ রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে পরিবারের সঙ্গে তাঁর কথা হয়। তখন তিনি কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানান। এর পর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক: রিফাত রশিদ

অধ্যক্ষকে জড়িয়ে আপত্তিকর কথা বলায় প্রথমে থাপ্পড় দেন প্রদর্শক

উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ ১৪০ জন গ্রেপ্তার

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত