
কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (৩৬) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে লাকসাম-দৌলতগঞ্জ স্টেশনের পাশের একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন লাকসাম রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম।
সাইফুল ইসলাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের পশ্চিম আউশপাড়া গ্রামের মিয়াজিবাড়ির সুলতান আহমদের ছেলে। তিনি লাকসামের নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে গণিত ও বিজ্ঞান বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
লাকসাম রেলওয়ে থানার (জিআরপি) ওসি মাসুদ আলম বলেন, সোমবার রাতে লাকসাম-নোয়াখালী রেলপথের দৌলতগঞ্জ রেল স্টেশনের দক্ষিণের রেলক্রসিংয়ের পাশে মোটরসাইকেল রেখে সাইফুল ইসলাম রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। লাকসাম রেলওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ীতে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী জুবায়ের হোসেনকে মারধর করে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি করেছেন।
৬ মিনিট আগে
ঢাকার কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ হওয়া লালমনিরহাটের পাটগ্রামের কিশোর লিমনের ২০ দিন পরও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় জিডি করা হয়েছে। পুলিশ বলছে, লিমনকে উদ্ধারে প্রয়োজনীয় চেষ্টা অব্যাহত রয়েছে।
২৯ মিনিট আগে
সবগুলো মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। আপিল বিভাগ সাত মামলায় জামিন বহাল রাখার পর কারাগার থেকে মুক্তির অপেক্ষায় থাকার সময় নতুন করে যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় খোবাইব নামে এক যুবককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় গত ২৩ মে। এই মামলায়ও গত বুধবার তিনি হাইকোর্ট থেকে জামিন
৩৪ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়ায়। প্রশাসন তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
৪১ মিনিট আগে