কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর মেয়াদ আগামীকাল সোমবার শেষ হবে। আগামী মঙ্গলবার থেকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার দায়িত্ব পালন করবেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সফিকুল ইসলাম।
জানা গেছে, আগামী মঙ্গলবার কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। মনোনয়নপত্র বাছাই আগামী বুধবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। নির্বাচন ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। বর্তমানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ১ লাখ ১৭ হাজার ৯২ জন। পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ১২ হাজার ৮২৬ জন।
নির্দেশনা থেকে জানা যায়, স্থানীয় সরকার আইন-২০০৯ এর ৬ ধারা অনুযায়ী আগামীকাল সোমবার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের মেয়াদ শেষ হবে। এরই মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তাই আগামী মঙ্গলবার থেকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিটি করপোরেশনের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার দায়িত্ব পালন করবেন।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
আজ রোববার ড. সফিকুল ইসলাম অফিস আদেশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মানে আমাকে দায়িত্ব গ্রহণের জন্য অফিস আদেশ দেওয়া হয়। আমি নির্দেশনা পেয়েছি। মেয়র পদ ছেড়ে দেওয়ার পরই এ নির্দেশনা কার্যকর হবে।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

পরিবেশকর্মী এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে সুনামগঞ্জ-জামালগঞ্জ (সাচনা বাজার) সড়কের গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে গত ১৫ দিনে সড়কটির অর্ধেকের বেশি গাছ কেটে নিয়েছে বন বিভাগ। জেলা প্রশাসনের দাবি, তাদের না জানিয়েই গাছ কাটা হয়েছে।
৬ ঘণ্টা আগে
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জে খোয়াই নদের বাঁধে দেড় মাসের ব্যবধানে আবারও ভাঙন দেখা দিয়েছে। প্রবল বেগে পানি লোকালয়ে ঢুকে কয়েকটি গ্রামের রাস্তাঘাট এবং প্রায় ১ হাজার ৫০০ একর ফসলি জমি তলিয়ে গেছে। এতে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় শিক্ষার্থী ও কর্মজীবীদের বেশির ভাগের গণপরিবহন হিসেবে পছন্দ শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস। তবে এই বাসে যাতায়াতে কর্মজীবীরা মাসে দুই হাজার টাকার নিচে খরচ করতে চান। শিক্ষার্থীরা চেয়েছেন অর্ধেক ভাড়ার সুবিধা।
৭ ঘণ্টা আগে
কলকাতায় আগুনে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের বয়স মাত্র সাত বছর। মৃত্যু কী, প্রিয় মানুষদের চিরদিনের জন্য হারানোর বেদনা কতটা গভীর—তা বোঝার মতো বয়স এখনো হয়নি তার। তাই হয়তো এখনো বারবার জানতে চায়, মা কোথায়, বাবা কোথায়, ছোট ভাইটি কোথায়।
৮ ঘণ্টা আগে