কক্সবাজার শহরের একটি বিউটি সেলুন থেকে নাদিয়া ইসলাম ঝিমি (২৫) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার শহরের বৌদ্ধমন্দির সড়কের ঝিমি’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুনের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
নাদিয়া ইসলাম ঝিমি শহরের বাহারছড়া এলাকার জাফর আলমের মেয়ে। তিনি শহরের বার্মিজ মার্কেট এলাকায় ঝিমি’স মেকওভারসহ দুটি বিউটি সেলুনের মালিক।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও মৃতের পরিবার সূত্র জানায়, নাদিয়ার স্বামী মোহাম্মদ ইয়াসিনের বাড়ি শহরের টেকপাড়া এলাকায়। বছরখানেক আগে স্বামীর গোপনে দ্বিতীয় বিয়ের খবর পান নাদিয়া। এর পর থেকে নাদিয়া বাবার বাড়ি চলে যান।
নাদিয়ার বাবা জাফর আলম জানান, গতকাল রোববার বেলা ৩টার দিকে নাদিয়া পারলারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাত ১১টার দিকে তাঁর সঙ্গে মোবাইলে কথা হলে জানান, তিনি পারলারে অবস্থান করছেন।
জাফর আলম আরও জানান, আজ সকালেও নাদিয়া বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে কল দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর খোঁজ নিতে ব্যবসাপ্রতিষ্ঠানে যান তাঁরা। এ সময় ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দিতেই নাদিয়াকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়।
ওসি ইলিয়াস খান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আজ বিকেলে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সরকারি পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ। তিনি জানান, জনতা ব্যাংক ফার্মগেট করপোরেট শাখায় তাহমিনার নামে দুটি পারিবারিক সঞ্চয়পত্র রয়েছে। প্রতিটিতে ১০ লাখ করে মোট ২০ লাখ টাকার এই সঞ্চয়পত্র ক্রোকের...
৪ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান লিখিত স্টেটমেন্টে হত্যাকাণ্ড ঘটানোর বিষয়টি স্বীকার করেছেন।
১৭ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বুধবার (৪ মার্চ) রাতে ভালুকার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার...
২ ঘণ্টা আগে