ঢাকা: নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য মেহেদী হাসান রানাকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গতকাল বুধবার দিবাগত রাতে কক্সবাজার জেলার উখিয়ার পালংখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এটিইউ জানিয়েছে, তিনি হিযবুত তাহরীরের ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিশেষজ্ঞ। তাঁর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী।
এটিইউর পুলিশ (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) সুপার মোহাম্মদ আসলাম খান জানিয়েছেন, মেহেদী হাসান রানা রাজধানীর বনানীর ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। তিন বছর যাবৎ তিনি ব্র্যাকে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার হিসেবে কর্মরত। তাঁর কাছ থেকে কিছু ইলেকট্রিক ডিভাইসের পাশাপাশি তিন রকমের সাতটি হিযবুত তাহরীরের লিফলেট জব্দ করা হয়েছে। তিনি হিযবুত তাহরীরের আইটি সেক্টরে দীর্ঘদিন যাবৎ সক্রিয়ভাবে কাজ করছেন। তাঁর বিরুদ্ধে হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলন ও প্রচারণায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মজিবর রহমান সরওয়ার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মেধা, মনন, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে তার সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে। দক্ষিণাঞ্চলে জ্ঞানের আলো ছড়ানোর বাতিঘর সরকারি ব্রজমোহন কলেজ থেকে ‘অনুরণন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২ ঘণ্টা আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
২ ঘণ্টা আগে