
চট্টগ্রামে বন্দুক হাতে মোবাইলে সেলফি তুলে গ্রেপ্তার হয়েছেন ফেরদৌস মোরশেদ (২৪) নামে এক যুবক। এ সময় তাঁর কাছ থেকে দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গতকাল রোববার (৩ অক্টোবর) চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ব্রীজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দ্বীপেকুল বাংলাবাজার এলাকার বাসিন্দা।
আজ সোমবার ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ।
তিনি জানান, রোববার দিবাগত রাত ৩টায় বাকলিয়া থানা পুলিশের একটি টহল দল ওই যুবকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাঁর পকেটে তল্লাশি চালিয়ে একটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে যুবকের ব্যবহৃত মোবাইল ফোন চেক করে বন্দুক হাতে নিয়ে তোলা একটি সেলফি দেখতে পায় পুলিশ সদস্যরা। এ সময় তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদে বন্দুকের বিষয়ে তথ্য দেয়। একপর্যায়ে তাঁকে নিয়ে সাতকানিয়া বাড়িতে অভিযান চালিয়ে এক নলা বন্দুকটি জব্দের পাশাপাশি আরও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ হেফাজতে রাখার অপরাধে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম ফারুক খন্দকার প্রিন্সের জমি ক্রোক, গাড়ি জব্দ ও তাঁর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই নির্দেশ দেন।
৭ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের সময় কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে জাকির মিরপুর এলাকায় কর্মকাণ্ড চালাতেন। জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে তিনি কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
৮ মিনিট আগে
গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ৪৫ সদস্যের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত...
১৩ মিনিট আগে
মহাসড়কে চালক-শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বন্ধ থাকা জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল ১৫ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন।
১৭ মিনিট আগে