নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী স্টেডিয়ামে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেওয়ায় চৌমুহনী পৌর এলাকায় আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার বিকেলে ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার।
তিনি বলেন, ‘বুধবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি সভা-সমাবেশ আহ্বান করেছে। দুই দলের এ পাল্টাপাল্টি সভা সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সাধারণ জনগণের জীবনযাত্রা ঝুঁকির সম্মুখীন হওয়ার আশঙ্কায় চৌমুহনী পৌর এলাকায় বুধবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
১৪৪ ধারা চলাকালে ওই এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল গণ-জমায়েত, সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ মিছিল, র্যালি এবং শোভাযাত্রা করতে পারবে না। চার জনের অধিক ব্যক্তি একসঙ্গে কোথাও জমায়েত হতে পারবে না। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার বিধান মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
সারা দেশে বিদ্যুৎ, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় ছাত্রদল ও সেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদে আগামীকাল বুধবার নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী স্টেডিয়ামে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা। বিএনপির এ কর্মসূচিকে প্রতিহত করার ঘোষণা দিয়ে একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে