
বান্দরবানের থানচির সোনালী ব্যাংকে দুই দফায় হামলা চালিয়েছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। আজ বৃহস্পতিবার এ হামলা চালানো হয়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি এ তথ্য নিশ্চিত করেছেন।
রায়হান কাজেমি বলেন, থানচির সোনালী ব্যাংকে অস্ত্র লুটের জন্য দুই দফায় হামলা করেছে কেএনএফ। এ সময় কেএনএফ সদস্যদের প্রতিরোধ করতে পুলিশ পাল্টা গুলি করে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন রাত পৌনে ১১টায় আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয়েছে, তবে পুলিশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা জানতে পারিনি।’
পুলিশ কত রাউন্ড গুলি ছুড়েছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো গুলির বিষয়টি হিসেব করিনি।’
থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা বলেন, আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় থানচি বাজারের আশপাশে প্রচুর গুলিবিনিময় হয়। থানচি বাজারের পেছনের শাহজাহান পাড়ার দিক থেকে দফায় দফায় গুলির শব্দ ভেসে আসে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলি চলছে। থানচি বাজারে গোলাগুলির কারণে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা সাঙ্গু নদীর পাড়সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, অর্ধশতাধিক কেএনএফের নারী ও পুরুষ সদস্য এই সশস্ত্র আক্রমণ করেছে।
গতকাল বুধবার দুপুর ১টার দিকে বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে সশস্ত্র হামলা চালায় কেএনএফ। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকেও বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে হামলার ঘটনা ঘটে।
এদিকে কেএনএফের সঙ্গে শান্তি আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও শান্তি কমিটির আহব্বায়ক ক্য শৈ হ্লা। সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা করেন।
ক্য শৈ হ্লা বলেন, কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ২০২৩ সালের ২৯ মে বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের উপস্থিতিতে অরুণ সারকী টাউন হলে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৯ জুন স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ১৮ সদস্যবিশিষ্ট একটি শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠিত হয়।
আরও পড়ুন:

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৮ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৪ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে