Ajker Patrika

নালায় পড়ার ১০ ঘণ্টাতেও খোঁজ মেলেনি সালেহ আহমেদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০০: ২৭
নালায় পড়ার ১০ ঘণ্টাতেও খোঁজ মেলেনি সালেহ আহমেদের

সালেহ আহমেদের বয়স আনুমানিক ৫০ বছর। মাইজভান্ডার দরবার শরীফের ভক্ত হওয়ায় ফটিকছড়ি এলাকায় নিয়মিত যেতেন তিনি। বুধবার বৃষ্টিতে নগরীর নিচু এলাকাগুলো যখন ডুবে ছিল তা চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে পথচারীদের জন্য। এরপরও কেউ পেশা বা জরুরি প্রয়োজনে যে যার মতো করে ঝুঁকি নিয়ে বাইরে বেরিয়েছে। পানিতে ডুবে থাকা সড়কগুলোর ওপর চলাচল করেছিল শতশত পথচারী। বাসা থেকে দরবারের উদ্দেশ্যে বের হওয়া সালেহ আহমেদও তাই করেছেন। কিন্তু তাঁর বেলায় কাল হয়ে দাঁড়িয়েছিল পানিতে ভরাট একটি গভীর নালা। নালার পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে গেলে তিনি নালায় পড়ে যান। মুহূর্তেই নালা দিয়ে তীব্র গতিতে যাওয়া পানির স্রোত তাঁকে ডুবে নিয়ে যায়।

নগরীর মুরাদপুর মোড়ে বুধবার সকাল ১১টায় অরক্ষিত একটি নালায় এ ডুবে যাওয়ার ঘটনার সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পরবর্তী ১০ ঘণ্টাতে তাঁর কোনো অস্তিত্ব মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়দের চেষ্টা অব্যাহত থাকার পরও তাঁকে এখনো খুঁজে পাওয়া যায়নি।  

নিখোঁজ সালেহের ভাতিজা রুবায়েত হাসান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সকালে ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের উদ্দেশ্যে যাওয়ার জন্য তিনি ঘর থেকে বেরিয়েছিলেন। তিনি নিয়মিত সেখানে যেতেন। 

রুবায়েত বলেন, চট্টগ্রাম নগরীতে তিনি ৪-৫ বছর ধরে বাস করছেন। চকবাজারে থাকতেন। অবশ্য ওনার পরিবারের সদস্যরা পটিয়ার গ্রামের বাড়িতে থাকতেন। ওনার দুই ছেলেমেয়ে রয়েছে। চকবাজার এলাকায় তিনি সবজি বিক্রি করতেন।

বাবার নিখোঁজ হওয়ার খবর পেয়ে ওনার ছেলে সাদেকুল্লাহ মাহিন শহরে ছুটে আসেন। পরিবারের আরও কয়েকজন সদস্য এখানে এসেছে। সারা দিন খোঁজ করেছিলাম। কিন্তু পাওয়া যায়নি। আমরা সবাই মিলে ওনার খোঁজ চালাচ্ছি। 

জানা যায়, নিখোঁজ ওই ব্যক্তি নালায় ডুবে যাওয়ার ঘটনা স্থানীয় একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। পরে এটা ফেসবুকে পোস্ট করেন একজন। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। ফেসবুক দেখে ডুবে যাওয়ার লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়।

ফুটেজে দেখা যায়, নালাটিতে কোনো স্ল্যাব ছিল না। নালায় উপচে পড়া পানি থাকায় ভালোভাবে পথও চেনা যাচ্ছিল না।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত