
কক্সবাজার সমুদ্রসৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস ও মারধরে নেতৃত্ব দেওয়া যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে মো. ফারুকুল ইসলাম নামের ওই যুবককে আটক করা হয়।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে ওই নারীকে হেনস্তা ও মারধর করা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়।
আটক যুবক মো. ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা। তিনি চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদ্রাসার ছাত্র।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সমুদ্রসৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস ও লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে তাঁকে শুক্রবার রাতে ডিবি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনায় জড়িত থাকার বিষয়টি ওই যুবক প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে রাতে এক নারীকে কিছু যুবক ঘিরে ধরে কান ধরিয়ে ওঠবস করাচ্ছেন। এ সময় লাঠি হাতে নেতৃত্ব দিচ্ছিলেন আটক যুবক মো. ফারুকুল ইসলাম। এ সময় ফারুক ওই নারীকে শাসাতে থাকেন। নারীকে ঘিরে থাকা উপস্থিত অনেককেই এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে দেখা যায়। একপর্যায়ে কান ধরে ওঠবস করতে ওই নারী অপারগতা জানালে ফারুকল তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন।

সাইফুর রহমান বলেন, ‘নৌকার জন্য ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে হয়। এতে মূল্যবান সময় নষ্ট হয়। জরুরি প্রয়োজনে নদী পার হতে দ্বিগুণ ভাড়া গুনতে হয়। রাত ১০টার পর নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। তখন আর বাড়ি ফেরা সম্ভব হয় না। অনেক সময় ১০ টাকার নৌকা ভাড়া ১০০ থেকে ৫০০ টাকা দিতে হয়।
৩২ মিনিট আগে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
১ ঘণ্টা আগে
এই হত্যাকাণ্ডের জেরে রাত সাড়ে ৭টার দিকে হাসান মুন্সির পক্ষের মাদারীপুর জেলা বিএনপি নেতা লাভলু হাওলাদারের বসতঘরসহ ছয়টি বসতঘরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ব্যক্তিরা। এ ছাড়াও ঘরবাড়িতে লুটপাট ও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব ও পুলিশ। পরে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে...
২ ঘণ্টা আগে
মাকু আর শানার খটখট শব্দ তুলে আপন মনে শাড়ি বুনছেন হরিপদ। মাটির গর্তে বসে ছন্দে ছন্দে তৈরি করছেন বর্ণিল শাড়ি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বেড়েছে, তাই দম ফেলবার ফুরসত নেই এই কারিগরের। হরিপদ কাজ করেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ‘শুদ্ধ তাঁত’ নামক কারখানায়।
৯ ঘণ্টা আগে