
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। ফাইরুজ অবন্তিকা নামে ওই শিক্ষার্থী আত্মহত্যার আগে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে আম্মান সিদ্দিকী নামে তাঁর এক সহপাঠীকে দায়ী করেছেন। আর তাঁর সহযোগী হিসেবে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অভিযুক্ত করেছেন।
আজ শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে কুমিল্লা সদরের বাসায় গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তাঁর মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
অবন্তিকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের ছাত্রী।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি যদি কখনো সুইসাইড করে মারা যাই, তবে আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবে আমার ক্লাসমেট আম্মান সিদ্দিকী আর তার সহকারী হিসেবে তাকে সাপোর্টকারী জগন্নাথের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম।’

নাটোরের গুরুদাসপুর উপজেলায় কৃষিজমিতে গড়ে তোলা হয়েছে ১১টি ইটভাটা। এতে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকও। কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণও। তা ছাড়া ঘনবসতি এলাকা ও কৃষিজমির মধ্যে এসব ইটভাটা স্থাপনের কারণে নির্গত কালো ধোঁয়ায় কৃষি আবাদসহ ফলদ উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
১ ঘণ্টা আগে
নরসিংদীতে কলকারখানার বিষাক্ত বর্জ্যে নদ-নদীর পানি ভয়াবহ দূষণের কবলে পড়েছে। একসময়ের জীবন্ত নদীগুলো হারাচ্ছে স্বাভাবিক প্রবাহ ও প্রাণ। এতে নদীতীরবর্তী মানুষের জীবনযাত্রা, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
১ ঘণ্টা আগে
যশোরের গ্রামীণ কাঁচা সড়কের দুই পাশে একসময় সারি সারি দাঁড়িয়ে থাকা বাবলা, আকাশমণি ও শিশুগাছ আজ কৌশলী নিধনের শিকার। গোড়া কেটে শুকিয়ে ফেলার পর গাছগুলো সরিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা, অথচ দেখভালের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের নেই কোনো তদারকি। এক দশকে তিন হাজারের বেশি সরকারি গাছ হারিয়ে গেলেও উদাসীনতার কারণে থামছে
১ ঘণ্টা আগে
রাজধানীর কারওয়ান বাজারের একটি ব্যস্ত সড়ক এখন আর যেন সড়ক নেই। দোকানিদের দখলে সেটি পরিণত হয়েছে অস্থায়ী বাজারে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে বিকল্প পথে চাপ বেড়েছে। কষ্টকর হয়ে উঠেছে পথচারীদের নিত্য চলাচল।
১ ঘণ্টা আগে