
নোয়াখালীর হাতিয়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে আবারও সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন দলীয় কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তমরদ্দি বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—সোহেল উদ্দিন (৩০), রুবেল (২৫), মো. রনি (২৬), এরশাদ (৩৫) ও পয়েল (২৫)। তাঁরা সবাই তমরদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আঠার বেকী গ্রামের বাসিন্দা এবং সাবেক সভাপতি তানভির হায়দারের অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, বিএনপির দুই গ্রুপ—সাবেক সভাপতি তানভির হায়দার ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার রাতে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি কোপে পাঁচজন আহত হন।
আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক ডা. শিহাব উদ্দিন জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে, কয়েকজনের শরীর নিস্তেজ হয়ে পড়েছিল রক্তক্ষরণে। চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
তমরদ্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভির হায়দার অভিযোগ করেন, ‘এ হামলার সঙ্গে আলমগীর কবিরের লোকজন জড়িত। এর আগেও ঈদ পুনর্মিলনীতে আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় মামলা হলেও কেউ গ্রেপ্তার হয়নি।’
তবে অভিযুক্ত আলমগীর কবির বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো কর্মী জড়িত নয়। এটি একটি সাজানো অভিযোগ।’
এ বিষয়ে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, ‘বিএনপির দুই পক্ষের মধ্যে পুরোনো বিরোধ থেকেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগেও মামলা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিদের শনাক্তে অভিযান চলছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময়ও হামলার শিকার হন বিএনপির একই পক্ষের কর্মীরা। তখন অন্তত ২৫ জন আহত হন এবং দুটি মামলা দায়ের করা হয়।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৮ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৪ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে