
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ, বড়ধুশিয়া, শশীদল ও গোপালনগর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন স্থানীয় তরুণ-যুবকেরা। ভয়াবহ বন্যায় উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যানবাহন চলাচলের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল, নাগাইশ, চান্দলা ইউনিয়ন বড়ধুশিয়া ও দুলালপুর ইউনিয়নের গোপালনগর সড়ক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে গত বৃহস্পতিবার ও শুক্রবার স্থানীয় যুবক ও তরুণেরা নিজ নিজ এলাকায় ও উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকৌশলীর সঙ্গে মতবিনিময় করেন।
এরপর গতকাল শনিবার সকাল থেকে এই এলাকাগুলোর ছাত্র, যুবক ও গ্রামবাসী বিভিন্ন সরঞ্জাম নিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে নেমে পড়েন।
নাগাইশ গ্রামের বাসিন্দা স্বেচ্ছাসেবী গাজী রুবেল বলেন, বন্যায় পিচঢালা রাস্তা ভেঙে নাজেহাল হয়ে যায়। গ্রামবাসীকে সঙ্গে নিয়ে রাস্তা মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হচ্ছে। বড়ধুশিয়া শশীদল সড়কটির ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কার করা হলে ১২টি গ্রামের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ সচল হবে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি মেডিকেল অফিসার সোহেল রানা বলেন, বন্যার পানি শুকিয়ে গেলেও এসব সড়ক দিয়ে যান চলাচল দূরের কথা, হেঁটেও চলাচল করা সম্ভব ছিল না। এ জন্য উদ্যোগ নিয়ে এলাকার তরুণ ও যুবসমাজ স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করছে।
স্বেচ্ছাসেবী মাওলানা মোজ্জামেল হক বলেন, বন্যায় ভেঙে পড়া পাঁচ কিলোমিটার সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো স্বেচ্ছাশ্রমে সংস্কার করে যাতায়াতব্যবস্থা সচল করছেন স্থানীয় স্বেচ্ছাসেবী তরুণ-যুবকেরা।
উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম বলেন, গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করছে। উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত সব সড়ক দ্রুত সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৭ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৩ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে