
ডাকাত সন্দেহে কুমিল্লার মুরাদনগরে গণধোলাইয়ে দুই যুবক নিহত হওয়ার চার দিন পর কুমিল্লার আদালতে মামলা হয়েছে। নিহত নুরে আলমের বাবা আব্দুস সালাম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জামাল হোসেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ মঙ্গলবার সকালে কুমিল্লার ৮ নম্বর (মুরাদনগর) আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মামলাটি আমলে নিয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নথিভুক্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
এদিকে এ হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার কাজিয়াতল এলাকার কাজিয়াতল-কৃষ্ণপুর সড়কে মানববন্ধন করে নুরে আলমের হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের দাবিতে মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নিহত ইসমাইল হোসেনের পরিবারের সঙ্গে জমিসংক্রান্ত ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে ডাকাত সন্দেহের ঘটনা সাজিয়ে এই হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রাতে কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে তিন যুবককে আটক করে গণপিটুনি দেয় পালাসুতা গ্রামবাসী। এতে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন একজন।
নিহতেরা হলেন—নুরু মিয়া (২৮)। তিনি উপজেলার কাজিয়াতল গ্রামের আব্দুস ছালামের ছেলে। অন্যজন নুরু মিয়ার বন্ধু ইসমাইল হোসেন (২৭)। তিনি উপজেলার পালাসুতা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তাঁদের আরেক বন্ধু শাহজাহান (২৮) গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সদর দক্ষিণ থানার বাগমারা গ্রামের সেলিম মিয়ার ছেলে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৭ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৩ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে