
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ৪ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে সেন্টার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভ্রাম্যমাণ আদালত চার যুবককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তদের বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আটককৃতদের আজ সোমবার সকালে জেল হাজতে পাঠানো হবে।
সাজাপ্রাপ্তরা হলেন, চরজুবলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের ফখরুল ইসলামের ছেলে শাকিব (২৪), আবুল কাশেমের ছেলে মিরাজ (২৪), নুর ইসলামের ছেলে ছারওয়ার হোসেন (২৬) ও মোস্তফা সারেং এর ছেলে নুর উদ্দিন (২৫)। তাঁরা সবাই স্থানীয় সেন্টার বাজার বিএসবি ব্রিকসের শ্রমিক। এদের মধ্যে আবুল কাশেমের ছেলে মিরাজকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয় এবং বাকিদের তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয়রা বলছে, সকাল সাড়ে সাতটার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটেরা তাঁর ওড়না টেনে ইভটিজিংয়ের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চার যুবককে আটক করে গণপিটুনি দিয়ে চর জব্বার থানায় সোপর্দ করে।
এ বিষয়ে চরজব্বার থানা-পুলিশের উপপরিদর্শক মো. সাগির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৭টায় মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। এরা ৪ জনই ইটভাটার শ্রমিক। তবে, অভিযুক্তদের দাবি তাঁরা ৪ জন একই মোটরসাইকেলযোগে যাওয়ার পথে মেয়েটির গায়ে ধাক্কা লাগে। কিন্তু ভুক্তভোগীর স্কুলছাত্রীর পরিবার দাবি করছে, তারা মেয়েটিকে উত্ত্যক্তে করার চেষ্টা করা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে