নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৬টি দুরারোগ্য রোগে আক্রান্ত ২৯ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে আজ এ চেক বিতরণ করা হয়। রোগীদের মধ্যে ১৯ জন ক্যানসার আক্রান্ত, ৩ জন কিডনি আক্রান্ত, ৬ জন স্ট্রোক করে প্যারালাইজড এবং ১ জন জন্মগত হৃদ্রোগে আক্রান্ত।
ক্যানসারে আক্রান্ত সাহায্যপ্রাপ্তরা হলেন—পাইখাস্তার মরিয়ম আক্তার (১১), বাবুপুরের আওয়ামী লতিফ (৮২), কেশারপাড়ের জাহানারা আক্তার (৩১), বীরকোটের ফরহাদ আল ফয়সাল (৩৭), উত্তর মোহাম্মাদপুরের আলেয়া ফেরদৌসী (৪৮), দক্ষিণ অর্জুনতলার আমেনা খাতুন (৩৯), বীরনারায়নপুরের পেয়ারা বেগম (৫৩), বিজবাগের কামাল উদ্দিন (৩৮), কেশারপাড়ের হাফেজা বেগম (৫২), চারিদ্রোনের মো. মহসিন (৪২), রাজারামপুরের নুর মো. সোহাগ (৩৮), হাঁটিরপাড়ের রোকেয়া বেগম (৪৬), উত্তর জয়নগরের হাজি নুর নবী (৫৫), রাজারামপুরের ছেরাজল হক (৬৫), নজরপুরের আব্দুল আলী (৫৫), ইটবাড়ীয়ার জালাল আহমেদ (৪১), মানিকপুরের বিবি ফাতেমা (৪০), ছাতারপাইয়ার মাছুমা আক্তার (৪৬), গোরকাটার বিবি কুলছুম (৪২)।
কিডনি রোগে আক্রান্তরা হলেন—বিজবাগের বেলায়েত হোসেন (৫৬), ইয়ারপুরের সাইফুল ইসলাম (৪১), দক্ষিণ অর্জুনতলার আব্দুল মতিন (৭২)।
স্ট্রোক জনিত প্যারালাইজড ব্যক্তিরা হলেন—নাজির নগরের আ. খালেক (৫৩), বীরকোটের মনোয়ারা বেগম (৫৮), হিজলী নুর নবী (৪৫), হিজলীর আবুল বাশার (৬৫), দক্ষিণ গোরকাটার আফিয়া খাতুন (৬০), মানিকপুরের মো. ইয়াছিন (৪৬) ও জন্মগত হৃদ্রোগে আক্রান্ত দক্ষিণ অর্জুনতলার জান্নাতুল নঈম (১৫)।
গতকাল বুধবার বিকেলে সমাজসেবা কার্যালয়ে ইউএনও মো. সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও নাছরুল্যাহ আল মাহমুদের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে