
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আলাউল হকসহ চারজন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে দুটি পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগ করা অন্য নেতারা হলেন জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্যসচিব সৈয়দ কিবরিয়া।
পদত্যাগপত্রে তাঁরা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন। তবে একাধিক নেতা জানান, দলের অভ্যন্তরীণ প্রত্যাশা পূরণ না হওয়াও তাঁদের সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।
আহ্বায়ক মো. আলাউল হক তাঁর পদত্যাগপত্রে বলেন, ‘পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আমি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল বলেন, ‘পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আমরা এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এ কারণে আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
দলীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে তাঁকেই আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
একসঙ্গে চারজন গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগে জেলা এনসিপির রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে দলের কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের অন্য কোনো নেতার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ময়মনসিংহ জেলার নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মো. শুভ মিয়া (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
মায়ের জন্য ওষুধ কিনতে বাসা থেকে বের হয় স্কুলছাত্র ইয়াছিন আরাফাত (১৭)। ৯ মাস আগে সংঘটিত হত্যাকাণ্ডের সূত্র উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নামের সঙ্গে মিল থাকায় ভুলবশত সন্দেহভাজন হিসেবে ইয়াছিনকে হত্যা করা হয়।
২৬ মিনিট আগে
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনের স্লিপার বসানোর কাজ বন্ধ করে দেওয়ার বিষয়ে খবর প্রকাশের পর ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নেতারা।
৩০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র মেরামতের জন্য ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ দেওয়া হয় প্রায় ৩৭ লাখ টাকা। সেই টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র ও উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিতা নন্দীর বিরুদ্ধে।
৩৪ মিনিট আগে