
ইংরেজি নববর্ষে (থার্টি ফাস্ট নাইট) বরিশাল নগরীর উন্মুক্ত স্থানে বা রাস্তায় কনসার্ট ও নাচ-গানের আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ। সেই সঙ্গে পটকা, আতশবাজি–ফানুস ওড়ানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে ইংরেজি নববর্ষ (থার্টি ফাস্ট নাইট) শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে পুলিশ আইন ২০০৯–এর ২৯, ৩০, ৩১, ৩৪ ও ৩৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে বরিশাল মেট্রোপলিটন এলাকায় আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর এ নিষেধাজ্ঞা জারির কথা উল্লেখ করা হয়েছে।

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৩ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ছয় জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে দুটি ইঞ্জিনচালিত ট্রলারও জব্দ করা হয়...
২৫ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে কৃষক মো. কামাল উদ্দিনের সোলার প্যানেলের তিনটি প্লেট চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনা ঘটে। এর তিন মাস আগেও একই স্থান থেকে তাঁর সোলার প্যানেলের আরও তিনটি প্লেট চুরি হয় বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে