
পটুয়াখালীর দশমিনা উপজেলায় মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কৃষ্ণভক্তের দায়ের করা মামলায় তিন আসামি গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দশমিনা থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মতুয়া সম্প্রদায়ের এবং ওই মামলার ২ নম্বর আসামি উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের পরেশ হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার (৩৫), ৩ নম্বর আসামি বাবুল হাওলাদারের ছেলে বিপ্লব হাওলাদার (৩৫) ও ১৬ নম্বর আসামি গৌরঙ্গ হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪০)।
থানা সূত্রে জানা যায়, উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে ১৪ জানুয়ারি রাতে এবং ১৫ জানুয়ারি সকালে মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে কৃষ্ণভক্ত ও মতুয়া সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২৪ জন আহত হন। ৭-৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল থেকে কৃষ্ণভক্তের দেবাংশু হাওলাদারকে ১৮ জানুয়ারি ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ২১ জানুয়ারি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেবাংশু হাওলাদার।
ওই ঘটনায় কৃষ্ণভক্তের ভবরঞ্জন হাওলাদার বাদী হয়ে মতুয়া সম্প্রদায়ের ২৭ জনকে আসামি করে থানায় মামলা করেন। এই মামলায় গতকাল মঙ্গলবার বিকেলে (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ থেকে পলাশ হাওলাদার, বিপ্লব হাওলাদার ও বাবুল হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতেই বিষয়টি দশমিনা থানায় জানানো হয়। পরে থানা-পুলিশ আজ বুধবার দুপুরে তাঁদের দশমিনা থানায় নিয়ে আসে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলিম আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে