বরিশালে উপজেলা নির্বাহী অফিসের সামনে জাতীয় শোক দিবসের ব্যানার খোলাকে কেন্দ্র করে আনসার বাহিনী সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের গোলাগুলি ও হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা দাবি করেছেন, সদর উপজেলার আনসারদের গোলাগুলিতে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ ৩০ জন আহত হয়েছেন। তবে মেয়রের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা ছাত্রলীগের সহসভাপতি আতিকুল্লাহ মুনিম। বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার দিবাগত রাত ১২টা থেকে নগরীর সদর উপজেলার সামনে ছাত্রলীগ-যুবলীগের নেতা–কর্মীরা বিক্ষোভ করছেন।
বরিশাল জেলা ছাত্রলীগের সহসভাপতি আতিকুল্লাহ মুনিম জানান, সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমারের নেতৃত্বে কর্মচারীরা সদর উপজেলা চত্বরে এসে ব্যানার ও পোস্টার অপসারণের চেষ্টা করেন। এ সময় সেখানকার দায়িত্বপ্রাপ্ত আনসাররা বাধা দেন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান সোভনও ব্যানার নামানোর কারণ জানতে চান। পরে সিটি করপোরেশনের লোকজন এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বের করে দেন। পরবর্তীতে ঘটনাস্থলে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এসে পরিচয় দিলেও আনসাররা ইউএনও’র নির্দেশে গুলি করেন। এতে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
তবে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, উপজেলা পরিষদে সাঁটানো ব্যানার সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর ছিল। মেয়রের অনুগত ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা ওই ব্যানার খুলতে গেলে প্রথমে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা ও পরে ইউএনও এসে বাধা দেন। বাধা পেয়ে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা ফিরে গিয়ে বিপুলসংখ্যক নেতা কর্মী সংঘবদ্ধ হয়ে পুনরায় উপজেলা পরিষদে হামলা করে। এ সময় উভয় পক্ষ থেকে গোলাগুলির ঘটনা ঘটেছে।
এ প্রসঙ্গে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান আজকের পত্রিকাকে জানান, আকস্মিক এ ঘটনায় তিনি হতবাক। তাঁর বাবা-মা করোনায় আক্রান্ত। অথচ একদল লোক গভীর রাতে তাঁর বাংলোতে হামলা করেছে। তিনি তাদের কাছে জানতে চান আমার বাংলোয় এত লোক কেন এসেছে।
তাঁর নির্দেশে আনাসার বাহিনী গুলি করেছেন কি–না জানতে চাইলে তিনি বলেন, `আমার নির্দেশে কেন গুলি হবে।' এত রাতে ৬০–৭০ জন লোক কেন আমার বাংলোর চত্বরে এসে জড়ো হয়েছে।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল ইসলাম লিটু বলেন, `ইউএনও নিজে সিটি করপোরেশনের কাজে বাধা দেন এবং অশোভন আচরণ করেন। তার প্রতিবাদ করলে গুলিবর্ষণ করা হয়।'
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, `তুচ্ছ ঘটনায় সদর উপজেলায় ঝামেলা হয়েছে। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে।'

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৪০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে