
পটুয়াখালীর কলাপাড়ার বৌদ্ধবিহারগুলোতে উদ্যাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। গতকাল বৃহস্পতিবার রাতে কুয়াকাটার আকাশে রং-বেরঙের অর্ধশতাধিক ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হয় রাখাইনদের এই উৎসবের আনুষ্ঠানিকতা।
এদিকে মহিপুর থানার অমখোলাপাড়া, মিস্ত্রিপাড়া, কলাচানপাড়া, নাইউরিপাড়া, দিয়ার আমখলাপাড়া, নড়াপাড়াসহ উপজেলার সব রাখাইনপাড়ায় এই ফানুস উৎসব হয়। এ সময় হাজারো প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে গৌতম বুদ্ধকে স্মরণ করা হয়।
এর আগে গতকাল সকালে পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা, বুদ্ধপূজা ও দিনভর বিহারগুলোতে ধর্মীয় আলোচনা হয়। বুদ্ধের স্মরণে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধভিক্ষুকে প্রদান করেন বয়স্ক নারী-পুরুষেরা। এই উৎসব ঘিরে জেলার রাখাইনপাড়াগুলোতে আনন্দ-উল্লাসে মেতে ওঠে বৌদ্ধরা। বৌদ্ধবিহারগুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধভিক্ষুসহ হাজারো রাখাইন নর-নারীর।
দিয়ার আমখলাপাড়ার উসুয়ে মং আজকের পত্রিকাকে বলেন, ‘প্রবারণা পূর্ণিমার মূল আকর্ষণ ফানুস উৎসব। এ দিন হাজারো দর্শক ছুটে এসেছিল এই উৎসবে যোগ দিতে। সবাই মিলে অনেক আনন্দ করেছি।’
কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বংশ ভান্তে বলেন, ‘প্রবারণা উৎসব ঘিরে আমরা ২৮ বুদ্ধের আসন পরিষ্কার ও নতুন সাজে রূপ দিয়েছি। রাতে কুয়াকাটার আকাশে শতাধিক ফানুস উড়িয়ে ধর্মীয় আচারের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের প্রবারণা উৎসব। এ উৎসব থেকে আমাদের চাওয়া, জাগতিক সবার ওপর শান্তি বিরাজ করুক।’
মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধবিহারের সভাপতি মালচিং তালুকদার আজকের পত্রিকাকে বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই উৎসব কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। গত রাতে নানা রঙের ফানুস উড়িয়ে উৎসব পালন করেছেন হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে