
ঘন কুয়াশার কারণে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতটি মেঘনা নদীতে নৌ চলাচলের জন্য ছিল বেশ ভয়ংকর। ওই রাতে অ্যাডভেঞ্চার-৯ এবং জাকির সম্রাট-৩ লঞ্চের সংঘর্ষসহ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে মেঘনায়। এসব দুর্ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। বিএনপির জনসভা শেষে নেতা-কর্মীদের নিয়ে অনেক লঞ্চ এই রাতে বরিশালে ফিরছিল। রাতের আঁধারে ঘন কুয়াশায় বেপরোয়া লঞ্চ চলানোয় এসব দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, গতকাল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভোলা থেকে ঢাকাগামী জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে ঢাকা-বরিশাল রুটের অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজনের মৃত্যু হয়। চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
একই রাতে চাঁদপুর এলাকার মেঘনায় কুয়াশায় দিক হারিয়ে এম খান-৭ ও ঈগল-৪ নামে দুটি লঞ্চের সংঘর্ষ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ঢাকা-বরিশাল রুটের এম খান-৭ লঞ্চের সুপারভাইজার মো. শুভ জানান, চাঁদপুরের আমিরাবাদ এলাকায় কুয়াশায় দিক হারিয়ে ঈগল-৪ লঞ্চ দিক হারিয়ে তাদের লঞ্চের ডান পাশে ধাক্কা দেয়। এতে এম খান-৭-এর চারটি টেক্সিন ও খুঁটি ভেঙে গেছে। লঞ্চটি নিরাপদে আজ শুক্রবার সকালে পৌঁছেছে।
একই রাতে মেঘনায় বরিশালগামী সুরভী-৭ ও ঢাকাগামী ফারহান-৭ লঞ্চের মধ্যে মৃদু সংঘর্ষ হয়। এ ছাড়া সুন্দরবন-১৬ লঞ্চের সঙ্গে বাল্কহেডের ধাক্কা লেগেছে। এ ঘটনায় আজ বিকেলে ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকে দুই স্টাফের লাশ উদ্ধার করা হয়েছে।
ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়াগামী কুয়াকাটা-১ লঞ্চ দিক হারিয়ে চরে ওঠে গিয়েছিল। লঞ্চের সুপারভাইজার মো. হুমায়ন কবীর জানান, জোয়ারে পানি বৃদ্ধি পেলে আজ সকাল ১০টায় লঞ্চটি চর থেকে নামানো সম্ভব হয়। পরে নিরাপদে মঠবাড়িয়ায় পৌঁছেছে। এ লঞ্চের যাত্রীরা ছিলেন বিএনপি নেতা-কর্মীরা। রাজধানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনা কর্মসূচিতে অংশ নিতে তাঁরা লঞ্চটি রিজার্ভ নিয়েছিলেন।
বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, লঞ্চের চালকেরা আইন মানছে না। কুয়াশার মধ্যেও তাঁরা লঞ্চ চালান। যে কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।
জানতে চাইলে বিআইডব্লিউটিএর বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক সোলায়মান হোসেন বলেন, গতকাল নদীতে অনেক বেশি লঞ্চ ছিল। বিএনপির জনসভার পর লঞ্চগুলো ফিরেছে, নিয়মিত লঞ্চও ছিল। গত রাতে কুয়াশাও ছিল অতি ঘন। যে কারণে একাধিক দুর্ঘটনা ঘটে একই রাতে। দুর্ঘটনার জেরে সুন্দরবন-১৬-এর রুট পারমিট বাতিল করা হয়েছে। অ্যাডভেঞ্চার-৯ এবং জাকির সম্রাট-৩-এর রুট পারমিটও বাতিল করা হয়েছে। তিনি বলেন, কুয়াশার বিষয়ে সাবধান করে লঞ্চ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। ঘাটে ঘাটে মাইকিংও করা হয়েছে। কিন্তু কিছু কিছু লঞ্চ বেপরোয়া গতিতে চলায় এমন দুর্ঘটনা ঘটেছে।

চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
৫ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
২৫ মিনিট আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
২৫ মিনিট আগে
সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযানে ৬৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সদৃশ মাদক উইনকেরেক্সসহ ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক করেছে এসআরবি। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে