
পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে দশমিনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, এক প্রার্থীর অব্যাহত হুমকি ও চাপে পড়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
লিখিত বক্তব্যে এনায়েতুল খান বলেন, ‘২১ মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে আটজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচার-প্রচারণা, ঘর দখল, মিছিলে বাধা, পথসভায় হুমকি, মাইকিং প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন দোয়াত-কলমের প্রার্থী আবদুল আজিজ ও তাঁর সমর্থকেরা। আমি জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করার পরও সুরাহা না পাওয়ায় নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করছি।’
এনায়েতুল খান আরও বলেন, ‘নির্বাচন পরিচালনায় আমি নির্বাচনী আচরণবিধি মেনে সব কার্যক্রম পরিচালনা করে আসছি। উপজেলার বহরমপুর ইউনিয়নে নির্বাচন পরিচালনার জন্য গত ১১ মে আমি একটি ঘর ভাড়া নিই। ওই ঘর ১৪ মে বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আবদুল আজিজের সমর্থক রাতে দখল করে তাদের নির্বাচনী ঘরে পরিণত করে।’
ভোট বর্জন করা এই প্রার্থী বলেন, ‘দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আমার ঘর দখলের বিষয়ে লিখিতভাবে জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি। গত ১৫ মে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানিবাজারে পথসভা করলে সেখানে দোয়াত-কলমের সমর্থক বাধা দেয়। তাতে আমি পথসভা করতে পারিনি। আমার প্রচার মাইক বন্ধসহ নির্বাচনী প্রচারে পদে পদে বাধার সৃষ্টি করা হয়েছে। প্রশাসনের কাছে লিখিত ও মৌখিকভাবে বলেও কোনো প্রতিকার পাইনি। তাই আশঙ্কা করছি, আগামী ২১ তারিখ দশমিনা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে না। তাই এই লোভ দেখানো নির্বাচন থেকে আমি আমার সব কার্যক্রম ও প্রার্থিতা প্রত্যাহার করলাম।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৫ মে চেয়ারম্যান প্রার্থী মো. এনায়েতুল ইসলাম (আনারস) একটি লিখিত অভিযোগ দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আবদুল আজিজের (দোয়াত-কলম) বিরুদ্ধে, তাঁর নির্বাচনে ব্যবহৃত ঘর দখল করা হয়েছে মর্মে। কিন্তু ঘরের চুক্তিনামা চাইলে তিনি দেখাতে পারেননি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘নির্বাচন থেকে তিনি নিজেকে প্রত্যাহার করেছেন, তা তাঁর বিষয়। এখানে নির্বাচনকে প্রভাবিত করার কোনো কারণ দেখছি না। নির্বাচন গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য দশমিনা উপজেলা নির্বাচন কমিশন সর্বদা নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৬ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে