প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ফলাফল প্রত্যাখ্যানের মধ্যে উৎসবের আমেজ চলছে নৌকার শিবিরে। কর্মী, সমর্থক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নানা স্তরের নেতা-কর্মী নানা স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করছেন। বরিশাল সার্কিট হাউস এলাকায় নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে নগরীর নানা প্রান্ত থেকে মিছিল নিয়ে আসছেন নেতা-কর্মীরা। তাঁদের মুখে বিজয়ের স্লোগান। অস্থায়ী এই নির্বাচনী কার্যালয়ের ছাদে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলাফল। এরই মধ্যে মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে ফুলেলে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
কথা হয় বরিশাল বিএম কলেজের বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সেক্রেটারি মো. কাফিল উদ্দীন সরকারের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। এখন থেকেই আমরা উদ্যাপন করছি। নানা বাধাবিপত্তি পেরিয়ে নৌকা প্রতীককে বিজয়ের দ্বারপ্রান্তে নিতে পেরে আমরা অনেক খুশি।’
বেসরকারিভাবে পাওয়া এসব ফলাফল মাইকে ঘোষণা করছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বলরাম পোদ্দার। তিনি বলছিলেন, ‘আপনারা কেউ হইহুল্লোড় করবেন না। এখানে দুশ্চিন্তার কিছু নেই, আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের হিসাবে আমাদের ধারেকাছেও আসতে পারবেন না।’
ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগসহ অন্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বলেন, ‘আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আমরা আমাদের বরিশাল শহরের জন্য যোগ্য মেয়র নির্বাচিত করতে পেরেছি। এখন শুধু সময়ের অপেক্ষা।’
সর্বশেষ ১২২ কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে ভোট পড়েছে ৮৪ হাজার ৪৬২টি এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকে ভোট পড়েছে ৩২ হাজার ৫৯২ টি। সে হিসাবে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছে নৌকা।

টানা প্রায় আড়াই বছর নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেরামতের জন্য রাখা হয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরি সন্ধ্যামালতী। সেখানে ১০ লাখের বেশি টাকা ব্যয়ে মেরামতের পর গত ঈদুল আজহার আগে বরিশালের লাহারহাট ফেরিঘাটে পাঠানো হয়।
১৪ মিনিট আগে
রাজশাহীর সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক আব্দুল আলীমকে গত বছরের নভেম্বরে দায়িত্ব দেওয়া হয়েছিল ছাত্র হোস্টেল সুপারের। দায়িত্ব পাওয়ার পরই আর্থিক নয়-ছয়ের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভ্যন্তরীণ তদন্তেও অভিযোগের সত্যতা মেলে।
৪৪ মিনিট আগে
আপাতত খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। সবার সমন্বিত প্রচেষ্টায় দুর্গতদের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে। চট্টগ্রাম ও কক্সবাজারে দুর্গতদের নৌকা দিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। সেনাবাহিনী সেখানে কাজ করছে।
৩ ঘণ্টা আগে
গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় আটকে পড়া বান্দরবানের ১২২ পরিবারকে উদ্ধার করেছে বিজিবি। প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা এবং বন্যার প্রবল স্রোত উপেক্ষা করে শুক্রবার রাত থেকে বিজিবি বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল রুবায়াত জামিলের নেতৃত্বে সেক্টর দপ্তরের
৪ ঘণ্টা আগে