
পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৭ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে খুলনার রূপসা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আব্দুল হাকিম মাতুব্বর (৭০) পেশায় একজন দিনমজুর। তিনি ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত সোহরাফ মাতুব্বরের ছেলে।
পুলিশ জানায়, ১৯৮৭ সালে উপজেলার বালিপাড়া এলাকায় এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যার চেষ্টায় আব্দুল হাকিম মাতুব্বরের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি মামলা হয়। পরে ২০০৪ সালে ওই মামলায় পিরোজপুর দায়রা জজ আদালত তাঁকে ৯ বছরের কারাদণ্ড প্রদান করেন। মামলার পর থেকে আসামি আব্দুল হাকিম মাতুব্বর ৩৭ বছর ধরে পলিয়ে খুলনার রূপসা এলাকায় শ্রমিকের কাজ করতেন। সেখানে তিনি একটি বিয়ে করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।
ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যাচেষ্টা মামলায় ৩৭ বছর পলাতক থাকা ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন তিনি ছদ্মবেশে খুলনার রূপসা এলাকায় ছিলেন। তাঁকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে