পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত শিশু শারমিন (৬) ও রুমান (৮) ওই এলাকার সোহেল ফকিরের সন্তান। আর মরিময় (৮) সোহেলের ছোট ভাই রুবেলের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই তিন শিশু পরিবারের অগোচরে তাদের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করতে যায়। এ সময় স্থানীয়রা ওই পুকুরে শারমিনের ভাসমান মরদেহ দেখতে পায়। পরে অপর দুই শিশুকে অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই পরিবারের তিন শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে