
পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল খননে নিয়োজিত বেলজিয়ামের সংস্থা জানডিনুলর একটি সার্ভে জাহাজ ডুবে গেছে। আজ সোমবার সকালে পায়রা বন্দরের ফেয়ার বয়া থেকে আনুমানিক ৭ নটিক্যাল মাইল দূরে রাবনাবাদ চ্যানেলের ইনার সাইটে এ ঘটনা ঘটে।
এক্সপ্রেস-৫৪ নামের এই জাহাজটির তলা ছিদ্র হয়ে ডুবে যায়। চ্যানেলের খননকাজের সার্ভে চলাকালে সার্ভে জাহাজটির মেশিন রুমের পাশের একটি ছিদ্র থেকে এ পানি প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে জাহাজের ক্রুরা রাবনাবাদ চ্যানেলে মাছ ধরারত ট্রলারের সাহায্যে নিরাপদে উঠে আসেন। এদিকে জানডিলুন কোম্পানি এবং পায়রা বন্দরের টাগবোট দ্রুত গিয়ে সবাইকে নিরাপদে নিয়ে আসে।
বর্তমানে ডুবন্ত সার্ভে জাহাজটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এসএম শরিফুর রহমান।
উদ্ধার হওয়া ইন্দোনেশিয়ান ক্রুরা হলেন মাস্টার আরহাম আব্দুল রহিম, চীফ অফিসার মোচামাদ রিজাল, সেকেন্ড অফিসার দারমাওয়ান, চীফ ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুর, সেকেন্ড ইঞ্জিনিয়ার ট্রাই ইয়ান্টো, অয়েলার (১) রহমত ফাদিল্লা, এবি (১) অডি ক্রিশ্চিয়ান, এবি (২) রুদি রহমান, অয়েলার (২) মুহাম্মদ আগাম ফায়েজ জুলফা, কুক জোজুয়া এনজেলবার্ট, সার্ভেয়ার সাইদুজ্জামান ইমন ও এমডি সোহানুজ্জামান সুমন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে