
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকা পটুয়াখালীর কলাপাড়া সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ মে উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসতে পারেন তিনি। পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মো. নূর কুতুবুল আলম এই তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসক নূর কুতুবুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৩০ মে বন্যাদুর্গত এলাকা কলাপাড়া পরিদর্শন করতে পারেন। এ নিয়ে আলোচনা চলছে, আমরাও কাজ করছি।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘পটুয়াখালী জেলায় ঘূর্ণিঝড় রিমালের কারণে ৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৩৫টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, ১ হাজার ৮৬৫টি বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। তা ছাড়া ৫৮ হাজার ৩০৪ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ২৬ কোটি ২১ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। ২৮ কোটি ৬৯ লাখ টাকার মৎস্য খাতের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ তাদের বাড়িঘরে ফিরে গেছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে