
পটুয়াখালীতে ছয় দফা দাবিতে মানববন্ধনসহ স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে মানববন্ধন করার পর শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের জেলা সভাপতি মোহাম্মদ আল আমিন, গলাচিপা উপজেলা সভাপতি ওমর ফারুক প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান হিরণ।
এ সময় বক্তারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণ, শিক্ষার্থীদের উপবৃত্তিসহ সব সুযোগ-সুবিধা প্রদান, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলোকে কোড প্রদান, শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, চতুর্থ শ্রেণির কর্মচারীর পদ সৃষ্টি করে মাদ্রাসাগুলোকে স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা ও ভৌত অবকাঠামো নিশ্চিত করার দাবি জানান।
পরে শিক্ষামন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে তাঁদের দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে