বরিশালের মুলাদীতে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। গত ১২ অক্টোবর ইসলামী আন্দোলনের জনসভায় কয়েকজন আলেমের ওই দলে যোগদান নিয়ে নেতা–কর্মীরা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ তাঁদের।
এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা আজ মঙ্গলবার বিকেলে মুলাদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবু ছালেহ বলেন, গত ১২ অক্টোবর মুলাদী কেন্দ্রীয় ঈদগাহে ইসলামী আন্দোলনের একটি সভা হয়েছিল। ওই সভায় কে বা কারা ইসলামী আন্দোলনে যোগ দেন। উপজেলা ইসলামী আন্দোলনের কতিপয় নেতা–কর্মী তাঁদের জামায়াতে ইসলামীর নেতা বলে অপপ্রচার করছেন। কিন্তু উপজেলা জামায়াতে ইসলামীর কোনো নেতা, কর্মী কিংবা কোনো সমর্থক ইসলামী আন্দোলনে যোগ দেননি।
আবু ছালেহ আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতা–কর্মী ও সমর্থকেরা দলীয় নীতি আদর্শে দৃঢ় বিশ্বাসী। তাঁরা অন্য কোনো দলে যোগ দেওয়ার চিন্তা করেন না। ইসলামী আন্দোলনের নেতা–কর্মীরা অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এতে ইসলামী দলগুলোর মধ্যে সম্ভাব্য ঐক্য গঠন বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি মো. আব্দুল মোতালেব, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য ডা. মো. মোর্শেদ আলম, মো. সিদ্দিকুর রহমান, কাজিরচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুস ছত্তার সিদ্দিকী, গাছুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. দিদারুল আহসান প্রমুখ।

সবগুলো মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। আপিল বিভাগ সাত মামলায় জামিন বহাল রাখার পর কারাগার থেকে মুক্তির অপেক্ষায় থাকার সময় নতুন করে যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় খোবাইব নামে এক যুবককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় গত ২৩ মে। এই মামলায়ও গত বুধবার তিনি হাইকোর্ট থেকে জামিন
৩ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়ায়। প্রশাসন তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
১০ মিনিট আগে
দুপুরে গোসল শেষে নতুন পোশাক পরে দাদা ও বাবার সঙ্গে মোটরসাইকেলে উঠেছিল সাড়ে পাঁচ বছরের শিশু বন্ধন চন্দ্র রায়। গন্তব্য ছিল তুলশীহাটের একটি বিয়ে বাড়ি। কিন্তু আনন্দের সেই যাত্রা কয়েক মিনিটের মধ্যেই রূপ নেয় মর্মান্তিক দুর্ঘটনায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা।
১৫ মিনিট আগে
সভায় বৃক্ষরোপণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন ডিএসসিসির কর্মকর্তারা। এই লক্ষ্য বাস্তবায়নে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই কমিটি করপোরেশনের ১০টি অঞ্চলভিত্তিক বৃক্ষরোপণের একটি সুনির্দিষ্ট...
২২ মিনিট আগে