
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি এলাকা থেকে অপহৃত সাত বছরের শিশু মো. বাপ্পিকে মুক্তিপণের টাকায় ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। শিশুটির পরিবারের দাবি, ৩ লাখ টাকা দেওয়ার পর গত শুক্রবার রাতে বাপ্পিকে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, গত ২৯ জুলাই রাতের কোনো এক সময়ে নিজ বাড়ি থেকে শিশু বাপ্পিকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
কয়েক দিনের উৎকণ্ঠার পর ১ আগস্ট রাত ৮টার দিকে মুক্তিপণের টাকা দেওয়া হলে শিশুটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়। বিষয়টি প্রকাশ পায় রাত ১১টার দিকে। বাইশারী ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
অপহরণের ঘটনা সামনে আসার পর থেকে যৌথভাবে অভিযান শুরু করে পুলিশ, র্যাব ও বিজিবি। প্রশাসনের দাবি, যৌথ বাহিনীর কৌশলী তৎপরতায় অপহরণকারীরা চাপে পড়ে শিশুটিকে ছেড়ে দিতে বাধ্য হয়।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও কারা এই অপহরণের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

রাজধানী ঢাকার পল্টন থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামাল উদ্দীনের
৪ মিনিট আগে
মানববন্ধনে বক্তারা বলেন, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্ত রাজশাহীবাসীর জন্য হতাশাজনক। তাঁরা বলেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে রাজশাহী অঞ্চলের মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এবং প্রতিষ্ঠানের সঙ্গে...
৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিকে প্রকাশ্যে জুতাপেটা করার এবং জেলা থেকে বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ছাত্র শক্তির জেলা সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি জিম।
৩৫ মিনিট আগে
বাগেরহাটের কচুয়া উপজেলায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে অচেতন করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফেরদৌস হাওলাদার (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযোগে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফেরদৌস হাওলাদার ও তাঁর সঙ্গে থাকা দুজন ব্যক্তি কৌশলে ঘুমের ওষুধমিশ্রিত কোমল পানীয় ও মাদক...
১ ঘণ্টা আগে