বাগেরহাটের চিতলমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার কলাতলা ইউনিয়নের ডোবাতলা গ্রামে এ ঘটনা ঘটে। রাতে আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হলে চারজনকে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় রোববার (২৩ নভেম্বর) থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
গ্রামবাসী জানান, ডোবাতলা গ্রামের রফিকুল ইসলাম ও জামাল সরদার পক্ষের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে গতকাল শনিবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে রফিকুলের পক্ষের মো. শরিফুল ইসলাম (৩০), মো. সজীব সরদার (২৮), আরিফ সরদার (২৩) ও সামছুনাহার (৬০) আহত হন। অপর দিকে, জামাল সরদার পক্ষের জামাল সরদার (৬০), আসাদ সরদার (৪৫), কামরুন্নাহার (৩৫) ও শাহা আলম সরদার (৪৮) আহত হয়েছেন।
মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, ‘শনিবার বিকেলে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ জামাল বাহিনীর হামলায় আমার পরিবারের এক নারীসহ পাঁচজন আহত হয়েছে। তার মধ্যে চারজন খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।’
জামাল সরদারের ভাই শাহা আলম সরদার বলেন, ‘ওদের সঙ্গে জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে। জোরপূর্বক আমাদের জায়গা দখল করে রেখেছে। ওরা কোনো সালিস-বিচার মানে না। শনিবার ওই জায়গা দিয়ে হাঁটাকে কেন্দ্র করে আমাদের ওপর হামলা করে। হামলায় আমাদের পক্ষের চারজন আহত হয়েছে।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। মামলার আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

চট্টগ্রাম নগরীতে ‘মোবাইল ফোন সেট নিয়ে বিরোধের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিব (২৪)। তাঁর বাড়ি চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায়।
১১ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক এক যুবক হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন। আগামীকাল সকালে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করবে।
২ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার পর তাঁকে ফের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এর আগে ৬ আগস্ট হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। ১৪ আগস্টের মধ্যে ওই অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে
২ ঘণ্টা আগে