
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের সংখ্যা ও নামের তালিকা প্রকাশ করেছে সরকার। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা রয়েছে, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।
মৃতদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৩ জন, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে এক ও গুলশানের ইউনাইটেড হাসপাতালে একজন রয়েছে।
বার্ন ইনস্টিটিউটে নিহত ব্যক্তিরা হলো তানভীর (১৪), আফনান ফাইয়াজ (১৪), মাহরীন (৪৬), বাপ্পি (৯), মাসুকা (৩৭), এবি শামীম (১৪), সায়ান ইউসূফ (১৪), আরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩), নাফি (১৯), মাহতাব উদ্দিন ভূঁইয়া (১৩) ও মাহিয়া তাসনিম (১৫)।
সিএমএইচে নিহত ব্যক্তিরা হলো রজনী ইসলাম (৩৭), মো. সামিউল করিম (৯), ফাতেমা আক্তার (৯), মেহনাজ আফরিন হুমায়রা (৯), সারিয়া আক্তার (১৩), নুসরাত জাহান আনিকা (১০), সাদ সালাউদ্দিন (৯), সায়মা আক্তার (৯) ও ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম।
এই হাসপাতালে আরও ছয়জনের লাশ অশনাক্ত হিসেবে মর্গে ছিল। তাদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। আজ বিকেলে সিআইডি তাদের পরিচয় শনাক্ত করে। ওই পাঁচ শিক্ষার্থী হলো ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়া।
ঢামেকে জুনায়েদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তালিকায় এই ব্যক্তির মৃত্যুর হিসাব পাওয়া গেলেও সিআইডির কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। সিআইডি বলছে, এ ঘটনায় এখন পর্যন্ত একজনের (সিএমএইচের মর্গে থাকা লাশ) পরিচয় শনাক্ত হয়নি।
আর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ওমায়ের নূর আশফিক নামের ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৮ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৪ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে