Ajker Patrika

শেরপুরের নকলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১০ হাজার মুসল্লির নামাজ আদায়

নকলা (শেরপুর) প্রতিনিধি 
শেরপুরের নকলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১০ হাজার মুসল্লির নামাজ আদায়
নকলা কায়দা-বাজারদী গোরস্থান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মুসল্লিরা। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নকলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের সবচেয়ে বড় জামাত কায়দা-বাজারদী গোরস্থান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় নকলা পৌর শহরের ওই মাঠে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে প্রায় ১০ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন।

নামাজে অংশগ্রহণ করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর প্রতিনিধি উপজেলা বিএনপি নেতা মোবাশ্বের আলী চৌধুরী ওরফে টুটন চৌধুরীসহ ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির নেতারা, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকেরা।

নামাজে ইমামের দায়িত্ব পালন করেছেন আলহাজ হজরত মাওলানা আব্দুস সালাম বিন নুরুল্লাহ। তিনি প্রায় ১৫ বছর ধরে এ মাঠে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে ইমামের দায়িত্ব পালন করে আসছেন বলে জানা গেছে।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কায়দা-বাজারদী গোরস্থান ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক স্থানীয় সরকারি হাজি জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম বলেন, কায়দা-বাজারদী কেন্দ্রীয় গোরস্থান ঈদগাহ মাঠ এ এলাকার সবচেয়ে বড় ঈদগাহ মাঠ। দূরদূরান্ত থেকে এখানে ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে আমরা কাজ করছি।

এবার নকলা উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মোট ১০২টি ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে গতকাল শুক্রবার সকালে নকলা পৌরসভার চরকৈয়া মহল্লায় কিছুসংখ্যক মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরান যুদ্ধ গুটিয়ে আনার সময়সীমা বললেন ট্রাম্প

তেলের যুদ্ধে জিতে যাচ্ছে ইরান: জাপানের সঙ্গে আলোচনায় তেহরান, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল

বাংলাদেশ সিরিজ কেন বাতিল করল আয়ারল্যান্ড

ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন পেন্টাগনের

ঈদে বোনের বাড়ি বেড়াতে এসে প্রতিবেশীদের হামলায় নারী নিহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত