
রংপুরের গঙ্গাচড়ায় প্যারাগন অ্যাগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ডেইরি ফার্ম ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আজ রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের খাপরিখাল এলাকায় ফার্ম পরিদর্শন শেষে চন্দনের হাটে তেলের ঘানি দেখতে যান তিনি।
প্যারাগন ডেইরি ফার্মে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ১ হাজার ২০০টি উন্নত জাতের গরুর লালন-পালন কার্যক্রম ঘুরে দেখেন রাষ্ট্রদূত। এ সময় গরুর পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, দুধ উৎপাদন ও প্রজনন কার্যক্রম সম্পর্কে ফার্মের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে খামারে উৎপাদিত দুধ পান করেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, উন্নত জেনেটিকস ও মানসম্মত পশুখাদ্য বাংলাদেশের প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এসব কৃষিপণ্য যুক্তরাষ্ট্রের কৃষক ও রপ্তানিকারকদের জন্য নতুন বাজারের সুযোগ তৈরি করতে পারে।
পরে চন্দনের হাটে ঐতিহ্যবাহী ঘানিতে তেল উৎপাদনের প্রক্রিয়া দেখেন রাষ্ট্রদূত। এ সময় ঘানি ভাঙা শর্ষের তেল তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি টিকে থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন তাঁর স্ত্রী ডিয়েন ডাওসহ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। পরে বেলা ১১টার দিকে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পরিদর্শনের উদ্দেশ্যে গঙ্গাচড়া ত্যাগ করেন মার্কিন রাষ্ট্রদূত।

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, ঘটনার পর ‘আস্থা পোশাক শিল্প’ বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রায় চার হাজার নারী শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে বলে অভিযোগ তাঁর।
১৩ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার লিটক্রে সীমান্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঠিকাদারের একটি জিপ উল্টে চালক মো. দেরাজ মিঞা নিহত হয়েছেন। দুর্ঘটনায় তিন ঠিকাদার আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
প্রশাসনকে আগেই জানানো হয়েছিল বাল্য বিয়ের খবর। কিন্তু সেই খবর দেওয়ার পরও নীলফামারীর সৈয়দপুরে থামানো যায়নি চতুর্থ শ্রেণির এক শিশুশিক্ষার্থীর বিয়ে। মাত্র ১৩ বছর বয়সেই কাজীর মাধ্যমে কাবিন এবং দুই বাড়িতেই ঘটা করে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের পর তিন দিন ধরে স্বামীর সংসারও করছে ওই শিশু।
২৫ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমির হোসেনকে মুন্সীগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় আগে গ্রেপ্তার লাইলী আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
৩০ মিনিট আগে