
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের ষষ্ঠ তলার আইসিইউ-১-এর সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম নাজমুল আলম বিপ্লব (২৮)। পরে তাকে স্থানীয় থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে আনসারের সহকারী পরিচালক (মিডিয়া) নাজমুস সাকিব।
জানা গেছে, মুমূর্ষু রোগী ও স্বজনদের ভিড়ের সুযোগ নিয়ে বিপ্লব একটি মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে সেখানে দায়িত্বে থাকা ঢাকা মহানগর আনসার পূর্ব জোনের সবুজবাগ থানাধীন হাসপাতালের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
পিসি মো. জাকিউল ইসলামের নেতৃত্বে আনসার সদস্য সুজিত চন্দ্র ও তাপস চন্দ্র ওই ছিনতাইকারীকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ছিনতাই হওয়া স্মার্টফোন ও ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক নাজমুল আলম বিপ্লবকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ আরাকান স্যালভেশন আর্মির (আরসা) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মরাগাছতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩ মিনিট আগে
আইজিপি বলেন, ‘আমাদের পুলিশিং হবে পিপল ওরিয়েন্টেড। জনগণের প্রতি আমরা জনবান্ধব হব। কিন্তু জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন। পুলিশ যদি কাজ করতে না পারে, তাহলে সমাজে কী ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, তা আমরা দেখেছি।’
১১ মিনিট আগে
খুলনার হোটেল টাইগার গার্ডেনের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে হোটেলের পঞ্চম তলার দক্ষিণ পাশের একটি কক্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রতিটি শহরেরই আছে আলাদা একটি পরিচয়। কোথাও ইতিহাস কথা বলে স্থাপত্যে, কোথাও খাবারে, কোথাও মানুষের মুখে মুখে ফিরে আসে হারিয়ে যাওয়া দিনের গল্প। শহর শুধু ইট-পাথরের ভবন আর ব্যস্ত সড়কের নাম নয়; শহর মানে তার মানুষ, তাদের স্মৃতি, অভ্যাস, সংস্কৃতি ও আবেগ।
১ ঘণ্টা আগে